Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে সরকারি রাস্তা দখল, ভোগান্তিতে ২২ পরিবার!

Share your love

হবিগঞ্জের মাধবপুরে সরকারি রেকর্ডের রাস্তা দখল করার অভিযোগ পাওয়া গেছে।এতে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় প্রায় ২২টি পরিবারের লোকজন।স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছে অভিযোগ করেও পাচ্ছেন না কোন প্রতিকার।

ঘটনাটি ঘটেছে,উপজেলার ছাতিয়াইন ইউপির সাকুচাইল গ্রামের হাজী বাড়িতে।

 

সূত্র জানায়,স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান সাক্ষর ও তার ছেলে শিমুল মিয়া গং মালিকানা জোর ও আদালতের তথাকথিত রায় দেখিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত পুরনো ৬০০ ফুটের ১নং ঘাস খতিয়ানের রেকর্ডের রাস্তা দখল করছে। এতে গাছ লাগিয়ে ও বেড়া দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে।ওই রাস্তা দিয়ে সামান্য পায়ে হাটার রাস্তা দিলেও ওই পাড়ার শতাধিক লোকজন চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন।

 

অভিযুক্ত আজিজুর রহমান জানান,ওই রাস্তা মালিকানা আমাদের পূর্বপুরুষের।রেকর্ড ভাঙ্গার জন্য আমরা মামলা দায়ের করেছি।সেজন্য তারা এই রাস্তা ব্যবহার করার অধিকার রাখে না।

 

স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের জানান,রাস্তার দখলকারীরা অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির লোক। বারবার বলা সত্ত্বেও তারা সরকারি রাস্তার দখল ছাড়ছে না।

 

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাশির বলেন,দীর্ঘদিনের পুরনো রাস্তাটি দেখার দখল করে রাখা সম্পূর্ণ বেআইনি। আমি শীঘ্রই আইন-শৃঙ্খলা মিটিংয়ে এ নিয়ে জোরালো বক্তব্য দিব।

 

যোগাযোগ করা হলে মাধবপুর ভূমি অফিসের তহশীলদার সোহেল মিয়া জানান,কোন অজুহাতেই রেকর্ডের রাস্তা দখল করার যাবেনা।নির্দেশনা পেলে আমরা দ্রুত এটি উদ্ধার করতে ব্যবস্থা নেব।

Share your love
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 116

Stay informed and not overwhelmed, subscribe now!