Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

সুত্র জানায়, মাধবপুর উপজেলার পৌর এলাকা,আদাঊর ইউপির মিরাশানি,সোনাই ইটভাটা এলাকায় যৌথ অভিযানে বিভিন্ন প্রকার পাখি, শিকারের ফাঁদ ও খাঁচা জব্দ হয়।
ওই অভিযানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ব্যবস্হাপনা প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান,সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল-আমিন,তেলমাছড়ার বিট কর্মকর্তা হাবিবুল্লাহ,ই-প্রেস নিউজের নির্বাহী সম্পাদক মাসুদ লস্কর,পাখি প্রেমিক সোসাইটির আহবায়ক মুজাহিদ মসি, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল,মাধবপুর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মো. শাহিনুদ্দিন,সাতছড়ির বিট কর্মকর্তা মামুনুর রশিদ,জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম ও বন বিভাগের সদস্য মোঃ ইব্রাহিম ও মোমেন মিয়া প্রমুখ।
এ ব্যাপারে সহকারি বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান জানান, আমরা মাধবপুর এলাকায় বেশ কয়েকজন পাখি শিকারির সন্ধান পেয়েছি যারা পাখি শিকার ও বন্যপাখির অবৈধ বাণিজ্য করছে।