Home মাধবপুরমাধবপুরে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

মাধবপুরে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

০ comments

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণপুর বাজার থেকে অটোরিক্সা (সিএনজি) ভর্তি ফেন্সিডিল সহ ২ পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে মনতলা তদন্ত কেন্দ্রের এএসআই নাছিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সা আটক করে তল্লাশী চালিয়ে ১৭০ পিছ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে উপজেলাপর রাজেন্দ্রপুর গ্রামের হাছন আলীর ছেলে আনিছ মিয়া (৩৩) ও একই গ্রামের সমুজ আলীর ছেলে অটোরিক্সা (সিএনজি) চালক আল আমিন (৩২) কে গ্রেফতার করে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

You may also like