Home মাধবপুরমাধবপুরে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

মাধবপুরে বিদেশী পিস্তলসহ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে আটক

০ comments
Rab-Bd14

মাধবপুরে বিদেশী পিস্তলসহ মোঃ ফয়সল মিয়া (২৯) নামে মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। রোববার সকালে উপজেলার মনতলা তেমনিয়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ফয়সল উপজেলার শ্রীধরপুর গ্রামের হাদিস মিয়ার পুত্র।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ফয়সল দীর্ঘদিন যাবত অস্ত্রের ভর দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

হবিগঞ্জে সমবায়ের মাধ্যমে হাজার লোকের কর্মসংস্থান

র‌্যাব বিষয়টি জানার পর থেকেই ফয়সলকে ধরতে তার উপর গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফয়সলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ফয়সলের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

এদিকে রাতে মাধবপুর থানার ওসি একেএম আজমিরুজ্জামান জানান, আটক ফয়সলকে থানায় হস্তান্তর করা হয়েছে এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

You may also like