Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে বন বিভাগ ও র‍্যাবের যৌথ অভিযানে কাঠ বোঝাই ট্রাক্টরসহ ৩ জন আটক

Share your love

হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে কাঠ পাচারকারী তিনজনকে আটক করা হয়েছে। এসময় আকাশমনি ও অন্যান্য প্রজাতির কাঠ বোঝাই নাম্বারবিহীন দুটি ট্রাক্টরও জব্দ করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে রঘুনন্দন রেঞ্জাধিন জগদীশপুর বিট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন বিভাগের ফরেস্টার ও জগদীশপুর স্টেশন অফিসার মোঃ গোলাম কাদির এবং র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টহল দল।

আটককৃতরা হলেন—
১। মোঃ সাইফুল মিয়া (৩০), পিতা: মৃত গাফফার মিয়া, মাতা: মনোয়ারা খাতুন, সাং: রসুলপুর, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
২। পান্না মুন্ডা (৩৫), পিতা: শিবলাল মুন্ডা, মাতা: মনিতা মুন্ডা, সাং: সুরমা চা-বাগান (রেঙ্গু টিলা), থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
৩। মঙ্গল মুন্ডা (৩৬), পিতা: বিজয় মুন্ডা, মাতা: দুর্গা মুন্ডা, সাং: সুরমা চা-বাগান (রেস্তু টিলা), থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

বন বিভাগ জানায়, আটককৃত আসামীদের আগামীকাল  সকাল ৯টায় হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতে সোপর্দ করা হবে। এর আগে তাদের মাধবপুর থানায় হেফাজতে রাখা হবে।

Share your love
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর (শায়েস্তাগঞ্জ)
Articles: 188

Stay informed and not overwhelmed, subscribe now!