Home মাধবপুরমাধবপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন পালিত

মাধবপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মদিন পালিত

০ comments

 

হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহ ধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া ফাতেহা পাঠপূর্বক মোনাজাত করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর সভাপতিত্বে কনফারেন্স রুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর উপর আলোচনায় অংশ নেন মাধবপুর চুনারুঘাট এর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব,স্মুক্তিযোদ্ধা জারু মিয়া,প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ ,অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ ,শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান,সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাহানা সুলতানা ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন,মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়,সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোজাহিদ বিন ইসলাম,বেনু মাধব রায়,পল্লী বিদ্যুতের এজিএম আজহারুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ও রফিকুল নাজিম,যুব উন্নয়ন কর্মকর্তা কাইয়ুম আহমেদ ,তথ্যসেবা কর্মকর্তা নাসরিন সুলতানা,যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রমুখ।

বঙ্গবন্ধুর অনুপ্রেরণা ও শক্তি হিসেবে মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব ভূমিকা ছিলেন সবচেয়ে বেশি।বক্তারা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশের রাজনীতিতে তাঁর অনন্য অবদান নিয়ে বিশদ আলোচনা করেন।

You may also like