Home মাধবপুরমাধবপুরে ফেনসিডিল ও নগদ টাকাসহ ২ নারী মাদক কারবারি আটক

মাধবপুরে ফেনসিডিল ও নগদ টাকাসহ ২ নারী মাদক কারবারি আটক

০ comments
মাধবপুরে ফেনসিডিল ও নগদ টাকাসহ ২ নারী মাদক কারবারি আটক

হবিগঞ্জের মাধবপুরের হরষপুর থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নগদ টাকা সহ ২ নারী মাদক কা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস কবির জানান,সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হরষপুর বাজারের তিন রাস্তা মোড়ে হরষপুর বিওপির হাবিলদার আবুল কালাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও নগদ ২৭হাজার ৮৪২ টাকাসহ বি বাড়ীয়া জেলার আখাউড়া এলাকার তাজুল ইসলাম এর স্ত্রী হালিমা খাতুন(৬০) এবং একই এলাকার বাবুল মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৫০)কে আটক করে।
আটককৃতদের বিরোদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

You may also like