Close
Optional callout text
Hello World!

মাধবপুরে নিষেধ অমান্য করে দোকান খোলা রাখায় জরিমানা

Madhbpur-police
মোঃজাকির হোসেনঃ মাধবপুর উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮হাজার ৫’শটাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার মাধবপুর বাজার, রতনপুর, জগদীশপুর তেমুনিয়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এদিকে প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ যাতে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হন এ জন্য সকলকে সতর্ক করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উপজেলা জুড়ে টহল দিচ্ছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।মাধবপুরে করোনার ঝুঁকি এড়াতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান (ফার্মেসি ব্যতীত) প্রশাসন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার হবিগঞ্জ নিউজকে কে জানান, প্রশাসনের নির্দেশনা অমান্য করে যারা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি ধরবে তাদের আইনের আওতায় আনা হবে।
scroll to top