Home মাধবপুরমাধবপুরে নিখুঁজের চার দিন পর লাশ উদ্ধার

মাধবপুরে নিখুঁজের চার দিন পর লাশ উদ্ধার

০ comments

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রঘুনন্দন পাহাড়ে গরু চড়াতে গিয়ে নিখুঁজ হওয়ার চার দিন পর এক ব্যক্তির লাস উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়,গত ১৫ জুলাই সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া(৪৬) পার্শবর্তী রঘুনন্দন পাহাড়ের বরুরা এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়।কিন্তু বেলা শেষে গরুগুলো ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি।পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খুঁজাখঁজি করে না পেয়ে মাধবপুর থানায় তার স্রী একটি সাধারণ ডায়রি করে।

পরে ১৮ জুলাই স্থানীয় লোকজন রঘুনন্দন পার্বত্য এলাকা বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় বাবুলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

You may also like