Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে স্থানীয় পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শ (এসআই)মিজানুর রহমান সোনিয়া আক্তার নামে এক নারীকে থাপ্পড় দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঘটনাটি বুধবার (১৫ অক্টোবর) ঘটেছে, যখন আদালতের একটি উদ্ধার কাজের জন্য পুলিশের একটি টিম উপজেলার চৌমুহনী ইউপির গাজীপুর গ্রামের সোনিয়া আক্তারের বাড়িতে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে বাড়ির লোকজন বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে সোনিয়া ভিডিও ধারণের চেষ্টা করলে, এসআই মিজান তাকে কানে থাপ্পড় দেন।আরো কয়েকজন পুলিশ সদস্য তাকে প্রতিহত করে।ওই পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার অধীনে কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছে।
ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, অনুমতিবিহীনভাবে কারো ভিডিও করা ঠিক নয়, আবার কেউ পুলিশ কর্মকর্তার এই আচরণকে অপেশাদারিত্ব হিসেবে দেখছেন।
এসআই মিজানুর রহমান দাবি করেছেন, তাদের উপর হামলা হয়েছে এবং সেই বিষয়ে মামলা চলছে। তিনি বলেন, “আপনি শুধু থাপ্পরের দিকটি দেখছেন, আমাদের উপর হামলার বিষয়টি দেখছেন না।”
ভুক্তভোগী সোনিয়া আক্তার অভিযোগ করেছেন, তাকে কেবল থাপ্পরই দেওয়া হয়নি, রক্তাক্তও করা হয়েছে। তিনি বলেন, “আমি যদি অন্যায় করি, আদালত আমাকে সাজা দেবে, কিন্তু পুলিশ কর্মকর্তার এমন আচরণ গ্রহণযোগ্য নয়।”
মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।