Home মাধবপুরমাধবপুরে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

মাধবপুরে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

০ comments
Habiganj News মাধবপুরে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সুরজ্জিত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাজিবাজার গ্যাসফিন্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সুরজ্জিত হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সুমিপুর গ্রামের সুভাস দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পিকাআপ ভ্যানটি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় অপর একটি ট্রাক পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই চালক নিহত হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ‌খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।

You may also like