Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে ট্রাক্টর চাপায় সেনা সদস্য নিহত

Share your love

আবুল হাসান ফায়েজ:  হবিগঞ্জের মাধবপুর- মনতলা সড়কে রাজনগর নামকস্থানে বালু বোঝাই ট্রাক্টর চাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ইয়াকুব আলী নামে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) সকালে উপজেলার মাধবপুর-মনতলা সড়কে রাজনগর নামকস্থানে দুর্ঘটনা ঘটে।
নিহত ইয়াকুব আলী চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মজিদ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, বালুবোঝাই একটি ট্রাক্টর মাধবপুর-মনতলা সড়কের রাজনগর নামকস্থানে মোটরসাইকেল আরোহী ইয়াকুব আলীকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবপুর থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি আটক করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share your love
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 116

Stay informed and not overwhelmed, subscribe now!