Close
Optional callout text
Hello World!

মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নিবার্হী কর্মকতা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মো: শাহজাহান।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাউসার আহমদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকতা মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, মোজাহিদ, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মো: অলিদ মিয়া, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, মো: আইয়ুব খান, হীরেশ ভট্র্রচার্য, আলমগীর কবির, একরামুল আলম লেবু প্রমুখ।

scroll to top