Home মাধবপুরমাধবপুরে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

মাধবপুরে চা-শ্রমিকদের সড়ক অবরোধ

by Crime Desk
০ comments

সারা দেশে ১৬৮ চা বাগানে চা শ্রমিকদের দৈনিক হাজিরা কমপক্ষে ৩০০ টাকা করার দাবিতে লাগাতার আন্দোলনের দশম দিনে মাধবপুর উপজেলার ৫ টি চা বাগানের কয়েক হাজার শ্রমিক ১৮ আগষ্ট দুপুরে ঢাকা-সিলেট মহাসড়ক জগদীশপুর মুক্তিযুদ্ধো চত্বরে অবস্থান নিয়ে সড়ক আবরোধ করে রাখে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারি সিনিয়র পুলিশ সুপার মহসিন আল মুরাদ, থানার ওসি আব্দুর রাজ্জাক ও স্হানীয় নেতৃবৃন্দের অনুরোধে শ্রমিকরা আধা ঘন্টা অবস্থান নিয়ে স্থান ত্যাগ করেন।শ্রমিকরা হুশিয়ারি দেন দ্রুততম সময়ের মধ্যে তাদের সব দাবি মেনে না নিলে তারা কঠোর আন্দোলনে যাবেন।

এসময় উপস্হিত ছিলেন- ব্যারিস্টার সায়েদুল হক সুমন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান খোকন,বিভিন্ন মিডিয়া কর্মী,সাংবাদিক ও অন্যান্য স্হানীয় নেতৃবৃন্দ ।

You may also like