Home মাধবপুরমাধবপুরে গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

মাধবপুরে গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

০ comments

আবুল হাসান ফায়েজ:

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া বন্যা আক্তার (১৬) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। পুলিশ শনিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে তেলিয়াপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ৩য় সন্তান তামিম।

বন্যা আক্তার উপজেলার বাগবাড়ী গ্রামের শানু মিয়ার মেয়ে এবং তেলিয়াপাড়া গ্রামের তামিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় বন্যা আক্তার স্বামীর বাড়িতে শোবার ঘরে দরজা জানালা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বামীর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পিতার দাবি শারীরিক ও মানসিক নির্যাতন সইতে না পেরে বন্যা আত্মহত্যা করে।

মামলার তদন্ত কর্মকর্তা তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রতন লাল দেব জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এনে একটি মামলা দায়ের করেছেন।

You may also like