Enter your email address below and subscribe to our newsletter

মাধবপুরে খাল পরিস্কার শুরু করলেন ব্যারিস্টার সুমন এমপি

Share your love

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে দীর্ঘ বছরের আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

শনিবার ২৭ (জানুয়ারি) সকাল ১১টায় মাধবপুর পৌর সভায় ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে ৫০ জন কর্মী নিয়ে উপস্থিত থেকে এ পরিস্কার অভিযান শুরু করেন এমপি ব্যারিস্টার সুমন।

জানা যায়, উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে সোনাই নদীতে যুক্ত হওয়া খালটির পানি পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত। যুগ যুগ ধরে খালটি মনুষ্যসৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবীর মুখে এ খাল পরিস্কারের উদ্যেগ নেওয়া হয়।

মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী ফজলুর রহমান জানানা, শিবপুর খাল নামে পরিচিত এই খালটি দিয়ে একসময়ে নৌকায় কর বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো।

কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিস্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে।

খাল পরিস্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক এমপি বলেন, আমাদের চারপাশ পরিস্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবিশেষে খাল পরিস্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন তিনি।

Share your love
আবুল হোসেন সবুজ (মাধবপুর)
আবুল হোসেন সবুজ (মাধবপুর)
Articles: 19

Stay informed and not overwhelmed, subscribe now!