Close
Optional callout text
Hello World!

মাধবপুরে কারখানায় আগুন

মাধবপুরে কারখানায় আগুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় নির্মিত জাজ রোটুপ্লেক্স নামে একটি শিল্প কারখানায় অগ্নিকান্ডে লেমিনেশন মেশিন পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ দিকে এই শিল্প কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জাজ রোটুপ্লেক্স এর প্রশাসনিক কর্মকর্তা মেহেদি হাসান জানান, সকাল ১০ টার দিকে লেমিনেশন মেশিন চলার সময় রোলারের ঘর্ষনের ফলে আগুনের ফুলকা রাসায়নিক পর্দাথের মধ্যে পড়ে আগুনের সুত্রপাত হয়।

মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা লেমিনেশন মেশিনের মধ্যে ছড়িয়ে পরে। এতে ৫০ লাখ টাকার পুরো মেশিন টি সম্পূর্ন পুড়ে গেছে। কারখানার শতাধিক শ্রমিকের প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে কারখানার কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

জাজ রোটুপ্লেক্সের চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান, অগ্নিকান্ডে মেশিন পুড়ে যাওয়ার কারনে কারখানার উৎপাদন বন্ধ হয়ে পড়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কে,এম আজমিরুজ্জামান জানান, দ্রুত আগুন নিভানো না গেলে বড় ধরনের ক্ষতি হত।

scroll to top