Home মাধবপুরমাধবপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মাধবপুরে এসএসসিতে অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

০ comments

আবুল হাসান ফায়েজ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফারজানা আক্তার প্রীতি (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল প্রকাশের পর উপজেলার আদাঐর ইউনিয়নের নজরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ফারজানা আক্তার প্রীতি গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এসএসসির ফল প্রকাশ হলে প্রীতি জানতে পারে সে অকৃতকার্য হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরের বারান্দায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

স্থানীয় এলাকাজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

You may also like