Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

মুজাহিদ মসি: হবিগঞ্জের মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামাত ইসলামীসহ কয়েকটি দলের যৌথভাবে একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় ৩ দিনের জন্যে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে দাঙ্গা ও আইনশৃঙ্খলা অবনতি ঘটার আশঙ্কায় গত বুধবার(৩০ অক্টোবর)মাধবপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল স্বাক্ষরিত একটি চিঠিতে ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর ৩ দিনের জন্য পুরো উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়।এতে বলা হয়,ওই দিনের মধ্যে উপজেলায় কোন পক্ষই কোন কর্মসূচি করতে পারবে না।পাঁচজনের অধিক লোকজন একসাথে মিটিং করতে পারবে না।
এ ঘটনায় পুরো উপজেলায় ধমধমে পরিস্থিতি বিরাজ করছে।মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সূত্র জানা যায়, মাধবপুর পৌর স্টেডিয়ামে আগামী ২ নভেম্বর সকালে মাজার ভাঙ্গা ও মিথ্যা মামলার প্রতিবাদে মহাসমাবেশের কর্মসূচি দেয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা পীর আলহাজ্ব জুবায়ের কামাল। অন্যদিকে একই দিন সকালে পার্শ্ববর্তী পাইলট স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,শাপলা চত্বর ও পিলখানায় নিহতদের স্মরণে মাহফিল ও সমাবেশের কর্মসূচি দেয় যৌথভাবে বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামাতে ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ,ওলামা পরিষদ ও উলামা সংগ্রাম পরিষদসহ কয়েকটি ইসলামী দল।এতেই বাদে বিপত্তি।দেখা দেয় আইন-শৃঙ্খলা অবনতি পরিস্থিতি।
এলাকার সচেতন মহল জানাচ্ছেন,দুটিপক্ষের সাথে প্রশাসনের আলোচনা ব্যর্থ হয়েছে।এক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। দীর্ঘদিন থেকে দুটি পক্ষই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচিসমূহ করে আসছিল।এবার ১৪৪ ধারা জারি করা ধর্মীয় ভাবমূর্তি তথা এলাকার জন্যে যেন কলঙ্ক বয়ে আনলো।