সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাধবপুর উপজেলা আওয়ামীলীগ’যুবলীগ ও অন্যান্য সহযোগী সংঘঠন। ৩০ জুলাই ২৩ ইংরেজি রবিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ গেইটের মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,যুবলীগ সভাপতি মোঃ ফারুক পাঠান।
মিছিল শেষে উপজেলা পরিষদ গেইট মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।প্রধান এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-মাধবপুর-৪ চুনারুঘাট আসনের সাংসদ বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী
এছাড়াও উত্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আগামী সংসদ নির্বাচন বাঞ্চাল করতে ষড়যন্ত্র শুরু করেছে। তারা আবারো আগুন সন্ত্রাস সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত করছে। তাদের সকল ষড়যন্ত্র আওয়ামীলীগ যুবলীগসহ সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা রুখে দেওয়ার ঘোষণা দেন সমাবেশ থেকে।

