Home মাধবপুরমাধবপুরে অবৈধ মাদকসহ গ্রেফতার ১

মাধবপুরে অবৈধ মাদকসহ গ্রেফতার ১

by Habiganj News 24
০ comments

হৃদয় এস এম শাহ্-আলমঃ

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের একটি টিম শনিবার (২৩ জুলাই ২২) গোপনীয় প্রতিবেদনে থানার এস,আই মোঃ আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স সহ উপজেলার আন্দিউড়া গ্রামের জনৈক মাতিন খন্দকার এর দোকানের সামনে রাস্তা হইতে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদক ২০ কেজি গাজা সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার কৃত আসামি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত জাহেদ আলীর পুত্র মোঃ আঃ বাছির(৩৪)।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক রোকন জানান যে,গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ এবং মাধবপুর থানা পুলিশের এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।

You may also like