Home মাধবপুরমাধবপুরের মৎস্য সপ্তাহ উপলক্ষে ১ম দিনের অভিযানে ৬৫পিস অবৈধ জাল উদ্ধার

মাধবপুরের মৎস্য সপ্তাহ উপলক্ষে ১ম দিনের অভিযানে ৬৫পিস অবৈধ জাল উদ্ধার

by Habiganj News 24
০ comments

হৃদয় এস এম শাহ্-আলমঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলাতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে শনিবার (২৩ জুলাই ২২) প্রথম দিন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ ৬৫ পিস কারেন্ট জাল মোট দূরত্ব ১৯,৫০০ মিটার আনুমানিক মূল্য ৫০,০০০/= টাকার জাল উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুর হক জানান,উদ্ধার কৃত অবৈধ জাল গুলো উপজেলা পরিষদ চত্বরে পোড়ানো হয়।এবং আমাদের উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এমন অভিযান সব সময় অব্যাহত থাকবে।

জাল গুলো পুড়ানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন,উপজেলা মৎস্য অফিসার কর্মচারীবৃন্দরা সহ জনসাধারণ।

You may also like