Home মাধবপুরমাধবপুরের এতিমদের মাঝে ১১৫টি কম্বল বিতরণ

মাধবপুরের এতিমদের মাঝে ১১৫টি কম্বল বিতরণ

০ comments

হবিগঞ্জের মাধবপুরে ৩টি এতিম খানায় সরকারী কম্বল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সৈয়দ সফিউদ্দিন কুতুবুন্নেছা এতিমখানা, রহমানীয়া দুস্থ কল্যান এতিমখানা মাদ্রাসা এবং ছালেহাবাদ নেছারিয়া আর্দশ এতিম খানা অধ্যক্ষের হাতে ১১৫টি কম্বল তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত শীত বস্ত্রের কম্বল গুলো বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন।

এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোঃ আশরাফ আলী, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শংকর পাল সুমন প্রমুখ।

You may also like