Enter your email address below and subscribe to our newsletter

মাজার থেকে ফেরার পথে হবিগঞ্জে ৫ জন নিহত

Share your love

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মহাসড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে । নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য; অপরজন প্রাইভেট কারটির চালক।

 

তারা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের জামাল মিয়া (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), তাদের ছেলে মো. অনন্ত (১১),  জামাল মিয়ার ভাই মো. এনামুল হক (৩৫) এবং প্রাইভেট কারটির চালক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভরপাশা গ্রামের হারুন বেপারী (৩৪)। বুধবার (২ মে) গভীর রাতে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম ।

ওসি বদরুল জানান, পরিবারটি ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। মাজার জিয়ারতের জন্য তারা সবাই মিলে প্রাইভেটকারে সিলেট গিয়েছিলেন।

“সেখান থেকে ফেরার পথে বুধবার রাত ২টার দিকে প্রাইভেট কারটি ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই সব আরোহী নিহত হন।”

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে বলে জানান ওসি।

Share your love
হবিগঞ্জ ডেস্ক
হবিগঞ্জ ডেস্ক
Articles: 69

Stay informed and not overwhelmed, subscribe now!