Home লাখাইলাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

লাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

by Habiganj News
২ comments
মরমী-কবি-শেখ-ভানু-শাহ-স্মৃতিফলক-উন্মোচন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় তত্তজ্ঞানী মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন করা হয়েছে। সেই সাথে শেখ ভানু শাহ কমপ্লেক্সের সমাধিসৌধের সংস্কার কাজও উদ্বোধন করা হয়।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভাদিকারা গ্রামে স্মৃতিফলক উন্মোচন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার প্রমুখ।

লাখাইয়ে আহত এক মহিলার মৃত্যু

মরমী সাধক শেখ ভানু শাহ ১৮৪৯ মতান্তরে ১৮৫৯ সনে উপজেলার ভাদিকারা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচিত গজল, মুর্শিদী ও আধ্যাত্ম চিন্তাভাবনা সমৃদ্ধ মরমী সংগীত ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

You may also like

Comments are closed.