Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

ইবাদুর রহমান: হবিগঞ্জের নবীগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পাঞ্জাবি ও টুপি পরিয়ে মন্দিরে সেজদা দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রবিন দেব নামের এক যুবককে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ফেসবুক আইডির মালিক রবিন দেবকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, ঘটনাটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—এমন আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।