Home বানিয়াচংভয়াল ২৫ মার্চের স্মরণে বানিয়াচংয়ে আলোক প্রজ্জ্বোলন

ভয়াল ২৫ মার্চের স্মরণে বানিয়াচংয়ে আলোক প্রজ্জ্বোলন

by Habiganj News 24
০ comments

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভয়াল ১৯৭১ সালের ২৫ মার্চে সংঘটিত কালো রাতে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাকান্ডে নিহত শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বোলন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ আনুমানিক সন্ধ্যা ০৬:৩০ মি. এর সময় স্থানীয় বড়বাজারে স্থাপিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে আলোক প্রজ্জ্বোলন করা হয়।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোক প্রজ্জোলন অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,সাবরেজিষ্টার মোস্তফা মোঃ কামাল পাশা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আহবায়ক শেখ জোবায়ের জসিম,পিআইও মলয় কুমার দাশ,এসআই আব্দুস সাত্তার,যুবউন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,সমবায় কর্মকর্তা সৈয়দ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক, সাংবাদিক খলিলুর রহমান,মখলিছ মিয়া,শাহ সুমন,আক্তার আল হাদী, সজীব হাসান রাজ প্রমুখ।

You may also like