Enter your email address below and subscribe to our newsletter

ভোট উৎসব করে দেশবিরোধী সকল চক্রান্ত নস্যাৎ করুণ – এমপি আবু জাহির

Share your love

জনপ্রিয়তা হারানো বিএনপি-জামায়াত পরাজয়ের ভয়ে নির্বাচনে আসেনি; এখন দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগ থেকে দূরে রাখার চক্রান্ত করছে। তারা মানুষের শান্তি কেড়ে নিতে চায়।

দেশবিরোধী এসব চক্রান্ত নস্যাৎ করতে চাইলে আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে আরেকটি ভোট উৎসব করতে হবে। তাহলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নত বাংলাদেশের দিকে ক্রমশ এগিয়ে যাব।

হবিগঞ্জ-৩ আসনে চতুর্থবার আওয়ামী লীগ মনোনিত প্রার্থী, জেলা আওয়ামী লীগ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির  আজ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় একথা বলেন।

সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জন্য যা করেছি; তা সবার সামনে দৃশ্যমান। এসবের জন্য দিনরাত পরিশ্রম করেছি। আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। সামনের দিনে আপনাদের সাথে নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই।

তাই এলাকার অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে বঙ্গবন্ধু কন্যার নৌকা প্রতীকে ভোট দিন। সভায় অন্যান্য বক্তারা তেঘরিয়া ইউনিয়নে সকল উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে নৌকায় ভোট চান। পরে সভাস্থলে উপস্থিত নানা শ্রেণিপেশার হাজারো মানুষ হাত তুলে এমপি আবু জাহিরকে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি করেছেন।

সভায় উপস্থিত ছিলেন এমপি আবু জাহির এর একমাত্র ছেলে ও আওয়ামী লীগের আইন উপকমিটির সদস্য ব্যারিস্টার মোঃ ইফাত জামিল।

তিনি বলেন, ‘আপনারা আমার বাবাকে এত ভালবাসেন যা দেখে আমি আপ্লুত হয়েছি। আপনাদের সামনে না আসলে তা বুঝতে পারতাম না। আমার বাবা আপনাদের সেই ভালবাসার প্রতিদান দিতে দিনরাত খেটেছেন, অনেক উন্নয়ন করেছেন। এলাকার উন্নয়নের স্বার্থে সামনে আরেকবার নৌকায় ভোট দিন।

নির্বাচনী সভায় ব্যারিস্টার ইফাত জামিল এলাকার উন্নয়ন পরিকল্পনায় শিক্ষাখাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার জন্য এমপি আবু জাহির এর প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানান।

সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এমএ মোতালিব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মুকিত, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক মোঃ আবিদ আলী প্রমুখ।

Share your love
Crime Desk
Crime Desk
Articles: 26

Stay informed and not overwhelmed, subscribe now!