Enter your email address below and subscribe to our newsletter

বৈষম্যবিরোধী আন্দোলনের দুই মাস পর আহত কারিমুলের মৃত্যু

Share your love

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে দুই মাস চিকিৎসাধীন থাকার পর কারিমুল ইসলাম নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হবিগঞ্জের মোট নিহতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারিমুল হবিগঞ্জের লাখাই উপজেলার পশ্চিম রুহিতনশী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন কারিমুল। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে কারিমুলের মামা মো. শরিফ বলেন, আমার ভাগনে আন্দোলনে সক্রিয় ছিল। ৫ আগস্ট আন্দোলনের সময় তাকে মারাত্মকভাবে আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। আজ সে মারা গেছে। আমার ভাগনের জন্য সবাই দোয়া করবেন।

তিনি বলেন, কারিমুলের মরদেহ এখনো এসে পৌঁছায়নি। আজ রাতে মরদেহ আসবে এবং আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় জানাজা হবে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী হবিগঞ্জ নিউজ কে জানান, শহিদ পরিবারের সাথে আমার যোগাযোগ হয়েছে, পোস্ট-মর্টেমের পর তারা ঢাকা থেকে রাতে আসবে, কাল জানাজা হবে, আমি সহ আমার টিম সেখানে উপস্থিত থাকবে।

 

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!