Home আজমিরীগঞ্জবীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর ইন্তেকালে জেলা আওয়ামী লীগের শোক

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরীর ইন্তেকালে জেলা আওয়ামী লীগের শোক

০ comments
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী

ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ এর উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ ফজলুর রহমান চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক ও দুঃখ প্রকাশ করা হয়।

নেতৃবৃন্দ মরহুম বীর মুক্তিযোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You may also like