Close
Optional callout text
Hello World!

বিরোধিতা সত্ত্বেও লোকসভায় উঠল নাগরিকত্ব বিল

তীব্র প্রতিরোধের মুখে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন বিল  সোমবার লোকসভায় পেশ হলো। বিরোধীদের প্রতিরোধ ও প্রতিবাদের পাল্টা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশ করে বলেন, ইতিহাস বলছে, কংগ্রেসই ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেছিল। তবে এই বিল কণামাত্র এ দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।

নাগরিকত্ব বিলে সংশোধন এনে দক্ষিণপন্থী বিজেপি চাইছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে সে দেশের যেসব সংখ্যালঘু ভারতে আশ্রয় পেয়েছেন, তাঁদের নাগরিকত্বের অধিকার দিতে। কোন কোন ধর্মের মানুষ এই বিলের আওতায় পড়বে, তাও নির্দিষ্ট করা হয়েছে। হিন্দু, বৌদ্ধ, শিখ, পার্সি, জৈন ও খ্রিষ্টান। এই ছয় ধর্মাবলম্বীদের যাঁরা অত্যাচারিত হয়ে চলে এসে নাগরিকত্ব দাবি করছেন, তাঁরাই এই সুযোগ পাবেন।

১২ বছর এ দেশে বসবাসের সময়সীমা কমিয়ে প্রস্তাবিত বিলে ৬ বছর করা হয়েছে। সরকারি বিলে ‘ধর্মীয় অত্যাচারের’ কথা বলা থাকলেও বিজেপির নেতারা বলছেন, আসামের জাতীয় নাগরিক নিবন্ধনে যেসব হিন্দুর নাম ওঠেনি, তাঁদের প্রত্যেককেই এই সংশোধনীর পর নাগরিকত্বের অধিকার দেওয়া হবে।

scroll to top