Home হবিগঞ্জবাহুবলে ডাকাত সর্দার জামাল আটক

বাহুবলে ডাকাত সর্দার জামাল আটক

by Habiganj News
০ comments

নিজস্ব প্রতিনিধি: বাহুবলে ডাকাত দলের সর্দার জামাল মিয়া (৩২) আটক করেছে পুলিশ। সে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।

শনিবার দুপুর ১২টায় এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরপুর এলাকা থেকে জামাল মিয়াকে আটক করে। এ সময় তার সহযোগিরা পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাত জামালের বিরুদ্ধে বাহুবল, চুনারুঘাট ও হবিগঞ্জ সদর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

You may also like