Enter your email address below and subscribe to our newsletter

বাহুবলে জাল ভোট দিতে গিয়ে যুবকের ১ বছরের কারাদণ্ড, ২ শিশু আটক

Share your love

বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুলছাত্রসহ ৩ জন আটক হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে তাদেরকে উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গেলে তাদেরকে আটক করা হয়। এর মধ্যে দুর্জয় কর্মকার (২৪) নামে একজনকে ১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। সে বালুছড়া চা বাগানের বাসিন্দা প্রদীপ কর্মকারের ছেলে। আটককৃত অন্যরা হচ্ছে একই বাগানের বাসিন্দা ময়েশ বার্মিক দাশের ছেলে চঞ্চল বার্মিক দাশ (১৪) ও রমেশ সবরের ছেলে রিমন সবর (১৪)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাল ভোট দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অপরজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতাকারী রামেন্দ্র দাশ জানান, সকাল ১০টার দিকে কামাইছড়া চা বাগান কেন্দ্রে কয়েকজন শিশু জাল ভোট দিতে যায়। খবর পেয়ে পুলিশ শিশুসহ ৩ জনকে আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত গিয়ে তাদের মধ্যে ১ জনকে কারাদণ্ড  ও অপর দুইজনকে থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধেও পরে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ৯ জন এবং বাহুবলে ৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। মঙ্গলবার এ দু’টি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নবীগঞ্জ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৮২ হাজার ৭১৪ জন এবং বাহুবল উপজেলায় মোট ভোটার রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৪৩০ জন ভোটার। নির্বাচনকে ঘিরে দু’টি উপজেলায়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে মহিলাদের তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়

Share your love
শরিফ চৌধুরী (সম্পাদক)
শরিফ চৌধুরী (সম্পাদক)
Articles: 71

Stay informed and not overwhelmed, subscribe now!