Enter your email address below and subscribe to our newsletter

বাহুবলে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন নিহত

Share your love

হবিগঞ্জের বাহুবলে আকিজ কোম্পানির কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় বাহুবল উপজেলার ডুবাই বাজারে অবস্থিত আকিজ বেভারেজ কোম্পানির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রকৌশলী রিয়াজ, শ্রমিক মাহফুজ, মিজান ও গাজী।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম।

ওসি জাহেদুল ইসলাম জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আরও দুজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো দুইজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!