Home বানিয়াচংবানিয়াচং উত্তর -পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন মোশাহেদ মিয়া

বানিয়াচং উত্তর -পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন মোশাহেদ মিয়া

০ comments

দিলোয়ার হোসাইনঃ হবিগঞ্জের বানিয়াচং উত্তর -পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া।

মেধাবী ছাত্রনেতা মোশাহেদ মিয়া বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর -পূর্ব ইউনিয়নের অন্তর্ভুক্ত দত্তপাড়া গ্রামের মরহুম নূর হোসেনের সুযোগ্য পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (২০০২-২০০৪)ছিলেন।ছিলেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক (২০১৮-১৯),আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।তিনি সামাজিক সংগঠন বিজয় ক্লাবের বর্তমান সভাপতি।

(১৬ জুন) বৃহস্পতিবার বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগ বানিয়াচং ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন শাখার ত্রি -বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার।সম্মেলনের উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার।

উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি,জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন,সাধারণ সম্পাদক ছাইম হাসান পুলক সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।এতে উক্ত কাউন্সিলে উত্তর -পূর্ব ইউনিয়নে ইমান উদ্দিন কে সভাপতি এবং মোশাহেদ মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

You may also like