Home বানিয়াচংবানিয়াচংয়ে দ্বীপশিখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বানিয়াচংয়ে দ্বীপশিখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১ comment
হবিগঞ্জে দ্বীপশিখা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়  করোনায় বিপর্যস্ত অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌছে দিচ্ছে সামাজিক সংগঠন দ্বীপশিখা ফাউন্ডেশন।

গত ১৮ মে থেকে সংগঠনটির সভাপতি সাইফুদ্দিন জাভেদ এবং সাধারণ সম্পাদক ফয়সাল বিন কামরুজ্জামানের সার্বিক তত্বাবধানে বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের শাহপুর, দক্ষিন সাঙ্গর, মক্রমপুর সদর উপজেলার কাশিপুর,সহ বিভিন্ন গ্রামে প্রায় ১২০ টি অসহায় পরিবারের মাঝে তেল, চাল, চিনি,সেমাই, নুডলস, ময়দা সহ অন্যান্য ঈদ সামগ্রী দেওয়া হয়।

দ্বীপশিখা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জানায়,এটা আমাদের স্বল্পপরিসরে সেবা,আমরা আরো ব্যাপকভাবে মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করব। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু ক্ষুধার্ত অনাহারী মানুষের মুখে হাসি ফোটাবে।আমি সবাইকে আহবান করব যারা বিত্তশালী তারা যেন এই মহামারী দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান।

তিনি আরো জানায়,ঈদের আগের দিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। এতে উপস্হিত ছিলেন সংগঠনটির সদস্য হাবিব, জানে আলম, শহীদুল, সাইফুর, ফুজাইল সাইফুর, ইমন, মাহমুদ সহ অন্যরা,উপস্থিত ছিলে।

You may also like

Comments are closed.