Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ইকবাল হোসেন খান বিজয়ী হয়েছেন ।
অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আলা উদ্দিন বিজয়ী হয়েছেন ।
বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুটি উপজেলায় একটানা শান্তি পূর্ণ ভাবে ভোট গ্রহন চলে । বানিয়াচং উপজেলায় সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেল প্রতীকে ৩১ হাজার ৮০৩ ভোট ও আমির হোসেন মাস্টার ঘোড়া প্রতীকে ১০ হাজার ১৩৩ ভোট পেয়েছেন ।
অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আলা উদ্দিন কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলী আমজাদ তালুকদার কই-মাছ প্রতীকে ১২ হাজার ৫০৩ ভোট , আকবর হোসেন ঘোড়া প্রতীকে ৭ হাজার ১ ভোট , ডাঃ লোকমান মিয়া দোয়াত কলম প্রতীকে ৬ হাজার ৮৫০ ভোট , বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান – আনারস প্রতীকে ৫ হাজার ৬০৮ ভোট এবং ডাঃ রেজাউল করিম – মোটরসাইকেল প্রতীকে ২ হাজার ৯৫ ভোট পেয়েছেন ।