Close
Optional callout text
Hello World!

বানিয়াচংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

জুয়েল রহমান: বানিয়াচংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম আমিনা(৪)। সে বানিয়াচং উপজেলার ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়নের জাতুকর্ণ পাড়া গ্রামের বড়সড়ক বন্দের বাড়ীর মমিন আলীর কন্যা।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়ির পাশের ডোবায় সবার অগোচরে পড়ে নিখোঁজ হয়।
পরবর্তীতে আমিনার খোঁজ করে পানির নীচ থেকে মৃত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: শাহেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সবার অগোচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন।

এই রিপোর্ট লেখার সময় লাশ দাফনের অনুমতি চেয়ে প্রশাসনের নিকট পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

বানিয়াচংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশুদের সাথে খেলা করার সময় সাঁকো থেকে পানিতে পড়ে ইব্রাহিম মিয়া (৫)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদমখানী গ্রামের লিটন মিয়ার পুত্র।

সোমবার(১০ জুলাই) দুপুর ১.টায় ওই এলাকার কালিকা পাড়া জামে মসজিদের পাশে একটি খালের পানিতে ডুবে শিশু ইব্রাহিমের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান,দুপুর বেলা অন্যান্য শিশুদের সাথে খালপাড়ে খেলা করছিল ওই শিশুটি।সবার অগোচরে খালের উপরে থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু ইব্রাহিম।

খবর পেয়ে স্বজনরা উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।এসময় প্রত্যক্ষদর্শী একজন নারী জানান, শিশুটির মৃত্যুতে তার মা ও দাদী রাস্তায় গড়াগড়ি করে বিলাপ করছিলেন।

এলাকাবাসী জানান দু’তিন বছর পূর্বে ওই শিশুর আরেক ভাই পানিতে ডুবে মারা গিয়েছে।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,পরিবারটির আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

scroll to top