Enter your email address below and subscribe to our newsletter

বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলার আসামী গনেশ দাশ গ্রেফতার

Share your love

হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে নাইন মার্ডার মামলার এজাহার নামীয় আসামী গনেশ দাশকে গ্রেফতার করেছেন বানিয়াচং থানা পুলিশ।

গণেশ দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হতে মামলার আইও এসআই জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুর রহিম স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার এসআই রিয়াজ,এএসআই ফুলচান,এএসআই শফিকুল ইসলামসহ একদল পুলিশ নিয়ে বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের মার্কুলী বাজারে অভিযান চালিয়ে নাইন মার্ডার মামলার এজাহার নামীয় আসামী গনেশ দাসকে গ্রেফতার করি।

এই ৯ মার্ডার মামলায় পুলিশের তথ্য অনুযায়ী এজাহার নামীয় ৯জনসহ মামলায় অন্যান্য আসামীকে অন্তর্ভুক্ত করে মোট ১৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হুসেন এর সাথে যোগাযোগ করে মামলার চার্জশীট সম্পর্কে জানতে চাইলে তিনি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ফাইনাল চার্জশীট হতে আরও সময় লাগবে। এবিষয়ে সিদ্ধান্ত হলে আপনাদেরকে জানানো হবে।

উল্লেখ্য,গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী এক দফা ছাত্র আন্দোলনকারী ও থানা পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের হাতে সাংবাদিক,পুলিশসহ ১০জনের প্রানহানীর ঘটনা ঘটে। এই ঘটনার ১৬দিন পর নিহত এক শিশুর পিতা ৯জন হত্যার ঘটনার আওয়ামীলীগের সাবেক দুই এমপিকে হুকুমদায়ী আসামী করে ১৬০জনকে নামীয় ও অজ্ঞাত ৩০০জনকে আসামী দেখিয়ে একটি মামলা করেন।

Share your love
আকিকুর রহমান রুমন
আকিকুর রহমান রুমন
Articles: 140

Stay informed and not overwhelmed, subscribe now!