Home বানিয়াচংবানিয়াচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত

বানিয়াচংয়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রী নিহত

০ comments

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রধান ফটক ও অস্থায়ী সেনা ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর)  বেলা ৩টা ৫০ মিনিটে এই দূর্ঘটনাটি ঘটে।
এতে মোটরসাইকেলের মধ্যে তারা স্বামী স্ত্রী ছিলেন। এসময় ধান বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে মহিলা ছিটকে পড়ে। ট্রাকটি মহিলার উপর দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান এই মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার খবর পাওয়া যায়।

নিহত মহিলা বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের মজলিসপুর গ্রামের উত্তর পাড়ের সোলেমান মিয়ার স্ত্রী।

এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)কবির হুসেন এর সাথে মুঠোফোনে  যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা নিশ্চিত করে জানান,  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি। ট্রাকটি আটক হয়েছে। চালক হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে গেছে বলে জানান তিনি।

You may also like