Home বানিয়াচংবানিয়াচংয়ে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বানিয়াচংয়ে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

০ comments

হবিগঞ্জের বানিয়াচং থানার হাজতে গোলাম রাব্বানী(২৫) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কিন্তু এই যুবক আত্মহত্যা করেছে বলে দাবি পুলিশের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে হাজতের ফ্যানের সঙ্গে পরনের বেল্ট ও গেঞ্জি দিয়ে গলায় বাঁধা অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান বানিয়াচিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন। নিহত যুবক বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের নাগের খানা মহল্লার মৃত মহির উদ্দিনের ছেলে।

এব্যাপারে ওসি দেলোয়ার হোসেন মঙ্গলবার দিবাগত গভীর রাতে মোবাইল ফোনে বলেন,
মঙ্গলবার বিকেলে একটি চুরির মামলায় গোলাম রাব্বানীকে তার গ্রাম থেকে গ্রেপ্তার করে থানার হাজতে ঢোকানো হয়।

এশার নামাজের সময় পুলিশ তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাৎক্ষণিক বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানীকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, আনুমানিক এশার নামাজের সময় আমরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ এখনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।পরে হবিগঞ্জ মর্গে পাঠানো হবে। তবে গোলাম রাব্বানীর পরিবারের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

You may also like