Home বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে,বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।

বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে,বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।

০ comments

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন- ‘বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই নতুন বই তুলে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হচ্ছে। নতুন করে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। বিদ্যালয়গুলোকে আধুনিক বিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে মাধবপুরের কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুতন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা সুকুমল রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।