Home আজমিরীগঞ্জবন্যার পানিতে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কে ভাঙ্গন

বন্যার পানিতে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কে ভাঙ্গন

০ comments
বন্যার পানিতে বানিয়াচং আজমিরীগঞ্জ সড়কে ভাঙ্গন

মোঃ আশিকুর রহমানঃ বর্তমানে হবিগঞ্জ জেলা সদরের সাথে আজমিরীগঞ্জ উপজেলার যোগাযোগের মাধ্যম হচ্ছে শিবপাশা সড়ক ও বানিয়াচং-আজমিরীগঞ্জ শরিফ উদ্দিন সড়ক। তারমধ্যে শরিফ উদ্দিন সড়কটিতে ভাঙ্গন দেখা দিয়েছে৷

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের সি.এন.জি স্টেশনের কাছে ব্রীজের একপাশে আজ (২৪ জুন ২০২২ইং) রোজ: শুক্রবার প্রায় ৩ ঘটিকার সময় বন্যার পানির স্রোত ও ভারী বর্ষণের কারণে রাস্তাটির মধ্যে বড় ধরনের ভাঙ্গণ সৃষ্টি হয়।

এ সময় দ্রুত খবর পায় বন্যা আশ্রয় কেন্দ্রে টহল দেওয়া পুলিশ টিম ও আজমিরীগঞ্জ থানার অফিসার মোঃ মাসুক আলী। সাথে সাথেই তারা স্থানীয়দের সহযোগিতায় বাঁশ, বস্তা দিয়ে প্রতিরক্ষা বাঁধ তৈরি করে। অনেক চেষ্টার ফলে অর্ধেক রাস্তা ঠিকানো সম্ভব হয়।

সড়ক ও জনপদ বিভাগের কার্যসহকারী মোঃ কামাল হোসেন জানান, আজ আমরা প্রতিরক্ষা বাঁধ তৈরি করেছি। আগামীকাল বাকি কাজ শেষ করব। যাতে করে আজমিরীগঞ্জ জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগ অব্যাহত থাকে।

You may also like