Home হবিগঞ্জবঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে মাস্ক এবং অক্সি মিটার প্রদান

বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে মাস্ক এবং অক্সি মিটার প্রদান

০ comments

বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে বর্তমান কোভিড ১৯ মহামারীতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডাক্তার ও রোগিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক এবং অক্সি মিটার প্রদান করা হয়।

আজ বুধনার (৪ আগস্ট) সদর হাডপাতালের কনফারেন্স রুমে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

বঙ্গবন্ধু অক্সি এন্ড ফুড হেল্প এর পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান, এফবিসিসিআই পরিচালক এবং হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম জেলা সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার এবং হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।

You may also like