Close
Optional callout text
Hello World!

ফোনে শেখ হাসিনার চিকিৎসার খোঁজ নিলেন ইমরান খান

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা-ও-পাকিস্তানের-প্রধানমন্ত্রী-ইমরান-খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ভারত সফরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২ অক্টোবর) বিকালে শেখ হাসিনাকে ইমরান খান এই ফোন দিয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন দিয়ে কুশল বিনিময় করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চোখের চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার জন্য ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ৪ দিনের সফরে ভারত যাচ্ছেন। শেখ হাসিনা ৩-৪ অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিটে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন।

scroll to top