Enter your email address below and subscribe to our newsletter

ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share your love

আজ শনিবার হবিগঞ্জ শহরের জে. কে. এন্ড এইচ. কে. হাই স্কুল এন্ড কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফুলকুঁড়ি আসর হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫।

 

এই প্রতিযোগিতা আয়োজন করা হয় ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে।

 

শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখর ছিল পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। আবৃত্তি, সংগীত, ক্বিরাত, হামদ-নাত, চিত্রাঙ্কনসহ নানা বিষয়ে প্রতিযোগীরা নিজেদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটায়।

 

এবারের প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১৮০ জন শিক্ষার্থী, যা শিশুদের সৃজনশীলতা ও সংস্কৃতিচর্চার প্রতি গভীর আগ্রহের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Share your love
মোহাম্মদ সিজিল মিয়া
মোহাম্মদ সিজিল মিয়া
Articles: 126

Stay informed and not overwhelmed, subscribe now!