Home মাধবপুরপ্রাইভেটকারে চড়ে গরু চুরি করার সময় পুলিশের হাতে আটক

প্রাইভেটকারে চড়ে গরু চুরি করার সময় পুলিশের হাতে আটক

০ comments
প্রাইভেটকারে চড়ে গরু চুরি করার সময় পুলিশের হাতে আটক

হৃদয় এস এম শাহ্-আলম

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকারে করে গরু নিয়ে পালানোর সময় তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারী জানা যায় যে,গত সোমবার দুপুরে গ্রেফতার তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে আটক তিন ব্যাক্তি হল ব্রাহ্মনবাড়ীয়া জেলার ঘাটুরা গ্রামের ছালেক মিয়া (৩০) কাজীপাড়ার নাসির মিয়া (৩৮) ভাদুঘরের জুলেয় মিয়া (৩০)।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত রোববার সন্ধ্যায় বানেশ^র সড়কের পাশে ওই গ্রামের খোকন মিয়ার একটি গরু রাস্তার পাশে বাধা ছিল।

এসময় উল্লেখিত তিন ব্যাক্তি গরুটি প্রাইভেটকারের (ঢাকামেট্রো গ-২৫-২০১৯) ভেতরে ডুকিয়ে চুরি করে পালানোর সময় গরু সহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়। প্রাইভেটকারটি থানার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গরুর মালিক খোকন মিয়া তাদের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা দিয়েছে।

You may also like