Enter your email address below and subscribe to our newsletter

প্রণোদনা বিতরণে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না -এমপি আবু জাহির

Share your love

কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম-দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনে টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি আজ ১৪ জুলাই রবিবার হবিগঞ্জ সদর উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাংলাদেশের কৃষকদের আত্মসম্মান রয়েছে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তাঁদের পাশে থাকেন উল্লেখ করে এমপি আবু জাহির বলেন, “আমাদের কৃষকরা কখনও সহায়তা গ্রহণের খাতায় নাম লিখাতে চান না। তাই শেখ হাসিনার সরকার অত্যন্ত সম্মানের সাথে তাঁদের প্রণোদনা দিয়ে থাকে। এই প্রণোদনা বিতরণে যদি কোন অনিয়ম-দুর্নীতি হয় তা বরদাশত করা হবে না।”

এ সময় কৃষি প্রণোদনা ও যন্ত্রপাতি বিতরণে যেন কোন অনিয়ম না হয় সেজন্য সকলকে সজাগ থাকার জন্য তিনি আহবান জানিয়েছেন। পরে এমপি আবু জাহির প্রধান অতিথি হিসেবে প্রণোদনা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কৃষি বিভাগ জানায়, এ মৌসুমে সদর উপজেলার দেড় হাজার কৃষককে পাঁচ কেজি উাফসী ধান বীজ, দশ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) ও দশ কেজি করে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার দিচ্ছে সরকার।

আজ সদর উপজেলা পরিষদ হলরুমে তালিকাভুক্ত দেড় হাজার কৃষকের মধ্যে অর্ধেককে প্রণোদনা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার বাকী অর্ধেক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম প্রমুখ।

Share your love
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
Articles: 26

Stay informed and not overwhelmed, subscribe now!