Close
Optional callout text
Hello World!

পেশাজীবি গাড়ি চালকদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

পেশাজীবি গাড়ি চালকদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়’ এ স্লোগানকে সামনে রেখে বিআরটিএ হবিগঞ্জ পেশাজিবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ২ দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  সকাল ১০টায় ধুলিয়াখাল যুবউন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন কমূসূচির উদ্বোধন করেন।

বিআরটিএর সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার, যুব উন্নয়নের উপ-পরিচালক ফখর উদ্দিন আহমেদ, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, টিআই তুহিন আহমেদ ও বিআরটি এর মটরযান পরিদর্শক শরফুদ্দিন আকন্দ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘প্রশিক্ষণের মাধ্যমে পেশাদার চালকদেরকে ড্রাইবিং লাইসেন্স প্রদান করা হবে। যারা উত্তীর্ণ হবে না তাদেরকে কোন অবস্থাতেই এ লাইসেন্স প্রদান করা হবে না। তাছাড়া কোন দালাল ও প্রতারকদের মাধ্যমে লাইসেন্স পাওয়া সম্ভব না। শুধু মাত্র দক্ষতা দিয়ে এ লাইসেন্স দেয়া হবে’। কর্মশালায় প্রায় ২শতাধিক যানবাহনের চালক উপস্থিত ছিলেন।

scroll to top