Close
Optional callout text
Hello World!

পাকিস্তানি সেনাদের গুলিতে অফিসারসহ ৬ ভারতীয় সেনা নিহত

পাকিস্তানি সেনাদের গুলিতে অফিসারসহ ৬ ভারতীয় সেনা নিহত

ছবি : সংগৃহীত

সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে অফিসারসহ ৬ ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরো অনেক। মঙ্গলবার সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এর জবাবে হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।

জেনারেল আসিফ গফুরের টুইট বার্তা থেকে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে।

টুইট বার্তায় আসিফ গফুর বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা অফিসারসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।

scroll to top